চাকরি ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ এএম
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড অপারেটর পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৭ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: অপারেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কারিগরি/ভোকেশনাল শাখায় এসএসসি/এইচএসসি
অন্যান্য যোগ্যতা: প্রসেস, ফ্রাইং ও প্যাকিং মেশিন পরিচালনায় দক্ষতা
অভিজ্ঞতা: ২–৬ বছর
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২০-৩৫ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে আরএফএল, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও লাঞ্চ সুবিধা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ধামরাই, ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ