Dhaka Mail Logo

চাকরি

সড়ক ও জনপথ অধিদপ্তরে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০,০০০

চাকরি ডেস্ক

০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তর ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি ২৬-২০২৭ অর্থবছরে ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫ জনকে এই সুযোগ দেওয়া হবে। নির্বাচিতদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। ৪ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা সরাসরি/ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সড়ক ও জনপথ অধিদপ্তর

পদের নাম: ইন্টার্ন

পদসংখ্যা: ৫

ভাতা: ১০,০০০ টাকা

আবেদনের যোগ্যতা: পুরঃকৌশল বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমান

আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে আরএফএল, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও লাঞ্চ সুবিধা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আবেদন যেভাবে: সরাসরি/ডাকযোগ

আবেদনের ঠিকানা: নির্বাহী প্রকৌশলী, সওজ, প্রশাসন ও সংস্থাপন, সড়ক ভবন, তেঁজগাও, ঢাকা (কক্ষ নম্বর-৫০৫, ব্লক-এ)।

আবেদনের সময়সীমা: ১০ অক্টোবর ২০২৬, বিকাল ৪টা

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ