Dhaka Mail Logo

চাকরি

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে ৩৬ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-রংপুর

চাকরি ডেস্ক

০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে কর অঞ্চল-রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫ ক্যাটাগরিতে ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। এই পদগুলোতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: কর অঞ্চল-রংপুর

বিভাগ: অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

ক্যাটাগরি: ৫

মোট পদ: ৩৬

১. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৭

বেতন: ২৩৫০০-৫৬৮০০ টাকা

গ্রেড: ১৪

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৮

বেতন: ২৩৫০০-৫৬৮০০ টাকা

গ্রেড: ১৪

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান

৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

আরও পড়ুন: ২৬ শিক্ষক নিয়োগ দেবে বিএএফ শাহীন কলেজ

পদসংখ্যা: ৮

বেতন: ২১৯০০-৫২৯০০ টাকা

গ্রেড: ১৬

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

৪. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ৪

বেতন: ২১৯০০-৫২৯০০ টাকা

গ্রেড: ১৬

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২ কর্মচারী নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদন

৫. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৯

বেতন: ২০০০০-৪৮৪০০ টাকা

গ্রেড: ২০

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৮ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ