Dhaka Mail Logo

চাকরি

৬ নারী ও পুরুষ প্রেজেন্টার নিয়োগ দেবে রাজধানী টিভি

চাকরি ডেস্ক

০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ এএম

রাজধানী টিভি নিউজ ও প্রোগ্রাম প্রেজেন্টার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফুল টাইম ও পার্ট টাইম ভিত্তিতে মোট ৬ জন নারী-পুরুষকে নিয়োগ দেওয়া হবে। এই পদে অভিজ্ঞ ও যোগ্যদের পাশাপাশি প্রতিভাবান নতুনদেরও সুযোগ রয়েছে। আগ্রহীরা ১৫ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: রাজধানী টিভি

পদসংখ্যা: ৬

১. পদের নাম: নিউজ প্রেজেন্টার

পদসংখ্যা: ৪ 

চাকরির ধরন: পার্ট টাইম, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

২. পদের নাম: প্রোগ্রাম প্রেজেন্টার

পদসংখ্যা: ২

চাকরির ধরন: পার্ট টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আবেদনের যোগ্যতা

প্রাঞ্জল বাংলা উচ্চারণ ও সাবলীল উপস্থাপনা দক্ষতা।

সংবাদ পাঠ ও ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনা।

প্রোগ্রাম উপস্থাপনায় সৃজনশীলতা ও সময়ানুবর্তিতা।

আরও পড়ুন: নিউজ প্রেজেন্টার নিয়োগ দেবে বাংলাদেশ টেলিভিশন

টেলিভিশন/মিডিয়ায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

অভিজ্ঞতা: অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের পাশাপাশি প্রতিভাবান নতুনদেরও সুযোগ রয়েছে

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [career.rajdhanitv@gmail.com]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

যোগাযোগের ঠিকানা: এফ হক টাওয়ার, ১০৭ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা-১২০৫।

আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬ 

এএ