চাকরি ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ এএম
আরএফএল গ্রুপ কস্ট অ্যাকাউন্টস বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে এই নিয়োগ হবে। এই পদে ফ্রেশাররা আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের মাসে বেতনের পাশাপাশি পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, লাঞ্চ বছরে ২টি উৎসব বোনাস, অর্ধ-বার্ষিক বেতন পর্যালোচনা, অব্যবহৃত ছুটির বিপরীতে অর্থ, প্রাণ-আরএফএল পণ্যে ছাড়, প্রাণ-আরএফএল-এর আউটলেট বা শোরুমে বাকিতে পণ্য কেনাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
বিভাগ: কস্ট অ্যাকাউন্টস
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: উৎপাদন ব্যয় সংক্রান্ত প্রতিবেদন, ভ্যারিয়েন্স (পার্থক্য) প্রতিবেদন এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২২-৩২ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: প্রাণ গ্রুপে ১৫০ জনের চাকরি, লাগবে না অভিজ্ঞতা
বেতন: ২৫,০০০ টাকা
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, লাঞ্চ বছরে ২টি উৎসব বোনাস, অর্ধ-বার্ষিক বেতন পর্যালোচনা, অব্যবহৃত ছুটির বিপরীতে অর্থ, প্রাণ-আরএফএল পণ্যে ছাড়, প্রাণ-আরএফএল-এর আউটলেট বা শোরুমে বাকিতে পণ্য কেনার সুবিধা।
কর্মস্থল: ঢাকা, হবিগঞ্জ, রাজশাহী, রংপুর
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৪ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ