Dhaka Mail Logo

চাকরি

ব্র্যাক এনজিওতে প্রজেক্ট অফিসার পদে চাকরি, পাবেন জীবন ও স্বাস্থ্য বিমা

চাকরি ডেস্ক

০৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম

ব্র্যাক এনজিও তাদের ওয়াশ, এইচসিএমপি প্রোগ্রামে প্রজেক্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আজ ০৬ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

বিভাগ: ওয়াশ, এইচসিএমপি

পদের নাম: প্রজেক্ট অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

মাইক্রোসফট অফিসে (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, আউটলুক) দক্ষতা। 

ইআরপি এবং অনলাইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জ্ঞান। 

ওয়্যারহাউস ও স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে জ্ঞান। 

গুগল ওয়ার্কস্পেস (গুগল শিটস, ডকস, ফর্মস, ড্রাইভ)-এ দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই 

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক 

বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: টেকনিশিয়ান নিয়োগ দেবে বিকাশ, এইচএসসি পাসেই আবেদন

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

কর্মক্ষেত্র: অফিস

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ