চাকরি ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম
আড়ং কর্পোরেট সেলস বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ হবে। এই পদে নূন্যতম এসএসসি পাসেই আবেদন করা যাবে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আড়ং
বিভাগ: কর্পোরেট সেলস
পদের নাম: ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: কর্পোরেট ডেলিভারি ট্র্যাকারটি রক্ষণাবেক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা এবং সরবরাহে দক্ষতা থাকলে অগ্রাধিকার
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
কর্মক্ষেত্র: আউটলেট
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে আড়ং
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৪ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ