চাকরি ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ১১:১২ এএম
বাংলাভিশন টিভি টেলিভিশন ব্রডকাস্ট অপারেশনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্সিকিউটিভ-ইনজেস্ট পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা সিএসসি/ইইই/ইটিই/কম্পিউটার/ইলেক্ট্রনিক্সে বিএসসি ডিগ্রিধারী হবে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাভিশন টেলিভিশন
পদের নাম: এক্সিকিউটিভ-ইনজেস্ট
বিভাগ: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আইটি
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা সিএসসি/ইইই/ইটিই/কম্পিউটার/ইলেক্ট্রনিক্সে বিএসসি ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, ব্রডকাস্ট/টিভি ইনজেস্ট অপারেশন্সে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে
আরও পড়ুন: নিউজ প্রেজেন্টার নিয়োগ দেবে বাংলাদেশ টেলিভিশন
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [career@banglavision.tv]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১৭ অক্টোবর ২০২৬, রাত ১১টা
নির্দেশনা
শুধু বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
এএ