চাকরি ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম
আদ্-দ্বীন ফাউন্ডেশন ৩ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র আর্কিটেক্ট, সাইট ইঞ্জিনিয়ার এবং কনস্ট্রাকশন এস্টিমেটর/প্রজেক্ট এস্টিমেটর পদে এই নিয়োগ হবে। সংশ্লিষ্ট পদে দক্ষ ও অভিজ্ঞরা ই-মেইলে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ১০ অক্টোবর।
পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন ফাউন্ডেশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
১. পদের নাম: সিনিয়র আর্কিটেক্ট
শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেক্টে বি.এসসি
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
২. পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, এই পদে বি.এসসি ইঞ্জিনিয়াররা আবেদনযোগ্য নন
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর (সর্বোচ্চ ২টি প্রতিষ্ঠানে)
বেতন: ৬০,০০০-৭০,০০০ টাকা
৩. পদের নাম: কনস্ট্রাকশন এস্টিমেটর/প্রজেক্ট এস্টিমেটর
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
বেতন: ৪০,০০০-৬০,০০০ টাকা
যারা দুটির বেশি প্রতিষ্ঠানে কাজ করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস ২টি, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, কর্মী ও তার পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রণোদনাসহ অন্যান্য সুবিধা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: গাইনী বিভাগে মেডিকেল অফিসার নিয়োগ দেবে এভারকেয়ার হাসপাতাল
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [hrd@ad-din.org]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১০ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ