চাকরি ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৬-২০২৭ অর্থবছরে জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। ডিএমটিসিএলের এমআরটি ট্রেনিং সেন্টারের আওতায় নির্ধারিত একজন সুপারভাইজারের অধীনে ৬ মাস মেয়াদি এই ইন্টার্নশিপ হবে। ইন্টার্নশিপ চলাকালীন মাসে ১০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে। আগ্রহীরা ৫ অক্টোবরের মধ্যে ডাকযোগে বা কুরিয়ারে আবেদন করতে পারবেন।
ইন্টার্নশিপের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
পদের নাম: ইন্টার্ন
পদসংখ্যা: ২
ভাতা: ১০, ০০০ টাকা
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীূক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা, অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েও আবেদন করা যাবে। তবে প্রার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে।
আরও পড়ুন: ২৩৪ জনকে চাকরি দেবে বিমান বাংলাদেশ
একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগদাতার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।
আবেদন যেভাবে: ডাকযোগে/কুরিয়ার
আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এর পর সেটি প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ারে পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল প্রশিাসনিক ভবন, লেভেল-৫, এমআরটি লাইন ৬ ডিপো, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ১২৩০।
আবেদনের সময়সীমা: ৫ অক্টোবর ২০২৬, রাত ১২টা
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ