Dhaka Mail Logo

চাকরি

আজকের পত্রিকায় এসইও এক্সিকিউটিভ পদে চাকরি

চাকরি ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

আজকের পত্রিকা এসইও এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংবাদপত্র/ম্যাগাজিন, অনলাইন সংবাদপত্র/নিউজ পোর্টাল, ওয়েব মিডিয়া/ব্লগ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ১০ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

circular

প্রতিষ্ঠানের নাম: আজকের পত্রিকা

বিভাগ: সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া

পদের নাম: এসইও এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক, কি-ওয়ার্ড র‍্যাঙ্কিং, ক্লিক-থ্রু রেট (সিটিআর) ও সার্চ ভিজিবিলিটি বৃদ্ধিতে কাজ করা।

ওয়েবসাইটের ক্রলিং, ইনডেক্সিং, সাইটম্যাপ, রোবটস.টিএসটি, ক্যাননিক্যাল, রিডাইরেকশনসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয় পর্যবেক্ষণ ও উন্নয়নে কাজ করা।

নিউজ কনটেন্ট অপ্টিমাইজেশন করা।

নিয়মিত এসইআরপি ও কম্পিটিটর অ্যানালাইসিস করে নতুন কনটেন্ট ও র‍্যাঙ্কিং-এর সুযোগ তৈরি করা।

প্রাসঙ্গিক কনটেন্টের মধ্যে ইন্টারনাল লিংকিং তৈরি করা।

গুগল অ্যানালিটিক্স ও গুগল সার্চ কনসোলের ডেটা বিশ্লেষণ করে এসইও পারফরম্যান্স পর্যবেক্ষণ ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

অন্যান্য যোগ্যতা

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে প্রাথমিক ধারণা ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।

গুগল অ্যানলিটিকস, গুগল সার্চ কনসোল, গুগল ট্রেন্ডস ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

এএইচরেফ, সেমরাশ, ক্রিমিং ফ্রগ এসইও টুল ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।

নতুন এসইও কৌশল ও প্রযুক্তি শেখার এবং তা কার্যকরভাবে প্রয়োগের আগ্রহ থাকতে হবে।

অনপেজ অপ্টিমাইজেশনে দক্ষতা থাকতে হবে।

এসইও নিয়ে প্রাতিষ্ঠানিক কোর্স/সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: মাছরাঙা টেলিভিশনে স্টাফ রিপোর্টার নিয়োগ

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: বনশ্রী, ঢাকা

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [career@ajkerpatrika.com]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ১০ অক্টোবর ২০২৬

এএ