Dhaka Mail Logo

চাকরি

সাংবাদিক নিয়োগ দেবে বাংলা পোস্ট, লাগবে যেসব যোগ্যতা

চাকরি ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম

অনলাইন নিউজ পোর্টাল বাংলা পোস্ট নিউজরুম এডিটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ হতে হবে। শুদ্ধ উচ্চারণ ও ক্যামেরার সামনে সাবলীল উপস্থাপনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের আকর্ষণীয় বেতন দেওয়া হবে। ৬ মাসের মধ্যে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

circular

প্রতিষ্ঠানের নাম: বাংলা পোস্ট

পদের নাম: নিউজরুম এডিটর

দায়িত্বসমূহ

দর্শকচাহিদা অনুযায়ী তাৎক্ষণিক স্টোরি তৈরি করা। 

সহজ, সাবলীল ও মানসম্পন্ন সংবাদ লেখা ও সম্পাদনা।

দ্রুত ও নির্ভুলভাবে ব্রেকিং নিউজ তৈরি।

ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে ভালো ধারণা।

শুদ্ধ উচ্চারণ ও ক্যামেরার সামনে সাবলীল উপস্থাপনা।

সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা।

রোস্টার অনুযায়ী কাজের মানসিকতা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আকর্ষণীয় বেতন (প্রতি মাসের ৯ তারিখে)

অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস

আরও পড়ুন: স্নাতক পাসেই সাংবাদিক নিয়োগ দেবে ডিবিসি

বেতন বৃদ্ধি: ৬ মাসের মধ্যেই বেতন বৃদ্ধির সুযোগ

আবেদন যেভাবে: ই-মেইল 

ই-মেইল ঠিকানা: [hr.banglapost@gmail.com]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

যোগাযোগের ঠিকানা: জেসিএক্স বিজনেস টাওয়ার (লেভেল-১০), প্লট-১১৩৬/এ, জাপান স্ট্রিট, ব্লক-আই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯।

আবেদনের সময়সীমা: উল্লেখ নেই 

এএ