চাকরি ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
ঢাকা ট্রিবিউন তাদের নিউজ ডেস্কে সাব এডিটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই ইংরেজি প্রতিবেদন লেখায় দক্ষ হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ হতে হবে। এই পদে ফ্রেশাররা আবেদন করতে পারবেন। তবে সাংবাদিকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ১০ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ট্রিবিউন
পদের নাম: সাব এডিটর, নিউজ ডেস্ক
পদসংখ্যা: নির্ধারিত নয়
আবেদনের যোগ্যতা
ইংরেজিতে প্রতিবেদন লেখায় এবং চমৎকার এডিটিং এবং রিরাইটিং দক্ষতা।
নিউজ সম্পর্কে সমক্য ধারণা এবং সূক্ষ্ম বিষয়ের প্রতি মনোযোগ থাকতে হবে।
আরও পড়ুন: সংবাদকর্মী নিয়োগ দেবে দেশ টিভি
নিখুঁত ও আকর্ষণীয় শিরোনাম লেখার ক্ষমতা।
ব্যাকরণ ও সাংবাদিকতার স্টাইল সম্পর্কে ভালো জ্ঞান।
চাপের মুখে কাজ করার এবং ডেডলাইন মেনে চলার ক্ষমতা।
ডিজিটাল জার্নালিজম ও এসইও’র মৌলিক ধারণা।
তথ্য যাচাই ও সত্যতা নিশ্চিত করার ক্ষমতা।
নিউজরুম শিফটে কাজ করার মানসিকতা।
অভিজ্ঞতা: সাংবাদিকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: যেভাবে সিভি লিখলে অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাবেন ফ্রেশাররা
বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [SOCIAL.DHAKATRIBUNE@GMAIL.COM]
আবেদনের সময় অবশ্যই ই-মেইলের সাবজেক্ট লাইনে ‘Recruitment: Sub Editor’ লিখতে হবে।
আবেদনের সময়সীমা: ১০ অক্টোবর ২০২৬
এএ