Dhaka Mail Logo

চাকরি

সাজেদা ফাউন্ডেশনে চাকরি, আবেদন করত পারবেন যারা

চাকরি ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

সাজেদা ফাউন্ডেশন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  হিউম্যান রিসোর্স বিভাগে কোঅর্ডিনেটর পদে নিয়োগ চলছে। প্রার্থীকে হিউম্যান রিসোর্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং ৫ বছর কাজের অভিজ্ঞতা হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতনের পাশাপাশি মোবাইল ও ইন্টারনেট ভাতা, জীবন ও চিকিৎসা বিমা, উৎসব এবং পারফরম্যান্স বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।  আগ্রহীরা ১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সাজেদা ফাউন্ডেশন

বিভাগ: হিউম্যান রিসোর্স (এইচআর)

পদের নাম: কোঅর্ডিনেটর

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

রিক্রুটমেন্ট, এমপ্লয়ি লাইফসাইকেল ম্যানেজমেন্ট এবং কমপ্লায়েন্স সংক্রান্ত অপারেশন পরিচালনা করা।

নিয়োগকর্তাদের সঙ্গে অংশীদারিত্ব রক্ষা এবং কর্মক্ষেত্র ও জনবল কৌশলে সহায়তা করা।

কর্মীর মতামত, এক্সিট ইন্টারভিউ এবং ফিল্ড ভিজিটের মূল বিষয়গুলো চিহ্নিত করা এবং সমাধানের পরামর্শ দেওয়া।

এইচআর প্রক্রিয়া উন্নত, ডিজিটালাইজেশন এবং ডেটা কোয়ালিটি সমর্থন করা।

শিক্ষাগত যোগ্যতা: হিউম্যান রিসোর্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

বাংলাদেশের শ্রম আইন এবং এইচআর গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ক সম্পর্কে ধারণা।

বিশ্লেষণাত্মক চিন্তা এবং এইচআর ডেটা নিয়ে কাজ করার দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

আরও পড়ুন: স্নাতক পাসেই চাকরি দেবে আড়ং

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: মোবাইল ও ইন্টারনেট ভাতা, জীবন ও চিকিৎসা বিমা, উৎসব বোনাস এবং পারফরম্যান্স বোনাস

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ