চাকরি ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২ বিভাগে ৮ শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে স্থায়ী সহকারী অধ্যাপক এবং অস্থায়ী প্রভাষক পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
১. পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি
পদসংখ্যা: ২
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
২. পদের নাম: প্রভাষক
বিভাগ: ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি
পদসংখ্যা: ২
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৩. পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ২
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
৪. পদের নাম: প্রভাষক
বিভাগ: নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ২
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: ৪ বিভাগে ২৩ শিক্ষক নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: সরকারি, স্থায়ী/অস্থায়ী
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি: ৭৫০ টাকা
আবেদনের সময়সীমা
ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগ: ১২ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ