Dhaka Mail Logo

চাকরি

৪ বিভাগে ২৩ শিক্ষক নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

চাকরি ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিভিন্ন বিভাগে ২৩ জুনিয়র লেকচারার নিয়োগ দবে। চুক্তিভিত্তিক এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ হতে হবে। আগ্রহীরা ১১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)

পদের নাম: জুনিয়র লেকচারার

মোট পদসংখ্যা: ২৩

১. বিভাগ: সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) 

পদসংখ্যা:

২. বিভাগ: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)

পদসংখ্যা: ৭ 

৩. বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)

পদসংখ্যা: ৩ 

৪. বিভাগ: মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (এমপিই)

পদসংখ্যা: ১০

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

বেতন: সর্বসাকুল্যে ৭৭০ মার্কিন ডলার

আরও পড়ুন: ১০ ফ্যাকাল্টি ও বিভাগে শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রিধারী এবং সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩ দশমিক ৭৫ থাকতে হবে।

আবেদন যেভাবে: কুরিয়ার বা সরাসরি

প্রয়োজনীয় কাগজপত্র: সিভির সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) সব কাগজপত্রের হার্ড কপি পাঠাতে হবে।

ঠিকানা: চিফ অব এইচআরসি অফিস, হিউম্যান রিসোর্স অ্যান্ড ক্যাবিনেট অফিস, আইইউটি, বোর্ড বাজার, গাজীপুর-১৭০৪।

আবেদনের সময়সীমা: ১১ অক্টোবর ২০২৬

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ