চাকরি ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
ব্র্যাক ইউনিভার্সিটি ১০ ফ্যাকাল্টি ও বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধ্যাপক, সহযোগী অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক ও প্রভাষক পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও অভিজ্ঞ হতে হবে। ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি
পদের নাম: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক ও প্রভাষক
পদসংখ্যা: নিদিষ্ট নয়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের যোগ্যতা
লেকচারার ও সিনিয়র লেকচারার পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন: চাকরি দেবে ব্র্যাক এনজিও, লাগবে যেসব যোগ্যতা
সহকারী অধ্যাপক বা তার ওপরের পদের জন্য পিএইচডি ডিগ্রি থাকতে হবে। ডিগ্রিগুলো অবশ্যই স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত হতে হবে এবং একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
পিএইচডিধারী প্রার্থীদের শক্তিশালী গবেষণার সম্ভাবনা থাকতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকারপ্রাপ্ত গবেষণা ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিগুলো দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিগুলো দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ