Dhaka Mail Logo

চাকরি

আস-সুন্নাহ ফাউন্ডেশনে ২ হাজার টাকার কোর্স শেষে মিলবে ৩ লাখ টাকা সহায়তা

চাকরি ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম

আস-সুন্নাহ ফাউন্ডেশন মাত্র ২ হাজার টাকায় ‘মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ’ শুরু করবে। প্রতিষ্ঠানটি ৫০ হাজার টাকা মূল্যের কোর্সটি মাত্র ২ হাজার টাকায় করার সুযোগ দিচ্ছে। কোর্স শেষে নির্বাচিতদের সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত মূলধন সহায়তা দেওয়া হবে। এই প্রশিক্ষণে ১৮ থেকে ৪৫ বছর বয়সী পুরুষরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই দরিদ্র, পরিশ্রমী ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা সম্পন্ন হতে হবে।

প্রশিক্ষণের নাম ও বিবরণ

circular

প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন

কোর্সের নাম: মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ

আসনসংখ্যা: নির্ধারিত নয়

প্রশিক্ষণ ফি: ৫০,০০০ টাকা, অফারমূল্য ২,০০০ টাকা মাত্র

প্রশিক্ষণে যা যা থাকছে

বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা।

উন্নত মানের মিষ্টান্ন তৈরির আধুনিক কলাকৌশল।

ব্যবসায়িক ব্যবস্থাপনা, বিপণন ও হিসাব নিকাশ।

মৌলিক ইসলামি জ্ঞান ও বিশেষ দাওয়াহ কোর্স।

অন্যান্য সুবিধা

যাদের ওপর পরিবার সম্পূর্ণ নির্ভরশীল তাদেরকে কোর্স চলাকালে প্রতি মাসে ৫ হাজার টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে।

কোর্স শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিজস্ব ব্যবসা শুরু করতে ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত মূলধন প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে মিষ্টির দোকানে ৩-৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ

আবেদনকারীকে অবশ্যই দরিদ্র, পরিশ্রমী ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা সম্পন্ন হতে হবে।

প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: ১৮-৪৫ বছর

আবেদন যেভাবে: সরাসরি/কুরিয়ার

আবেদনের ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন: প্লট ৬২-৬৪, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা।

আবেদনের সময়সীমা: ১০ অক্টোবর ২০২৬

নির্দেশনা

আগ্রহীদের অনলাইন থেকে আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এর পর হাতে লিখে ফরমটি পূরণ করে কুরিয়ারে অথবা সরাসরি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে পাঠাতে হবে।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ