চাকরি ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড সেলস অফিসার নিয়োগের জন্য প্রকাশ করেছে। বরিশাল, পাবনা, সিলেট ও চট্টগ্রামে এই নিয়োগ হবে। প্রার্থীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। এই পদে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীদের ৯ অক্টোবরের মধ্যে নিজ নিজ এলাকায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে সরাসরি আবেদন করতে হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অভিজ্ঞতা: বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে
দায়িত্বসমূহ
দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা।
বিক্রয় লক্ষ্য অর্জন করা।
পরিবেশকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: সরাসরি
প্রয়োজনীয় কাগজপত্র: সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ক্যালকুলেটর এবং সিভি
আরও পড়ুন: স্নাতক পাসেই মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, বেতন ৩৫,০০০
পরীক্ষার স্থানসমূহ
বরিশাল: স্কয়ার ফার্মাসিউটিক্যালস ডিপো অফিস, ১৪০৬, রাজকুমার ঘোষ লেন, সি এন্ড বি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা, বরিশাল- ৮২০০। ময়মনসিংহ: আসপাডা ট্রেইনিং একাডেমি, ইউনিভার্সিটি রোড, দিঘারকান্দা, বাইপাস রোড, ময়মনসিংহ ২২০০।
পাবনা: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মেরিল রোড, শালগাড়ীয়া, পাবনা ৬৬০০।
সিলেট: স্কয়ার ফার্মাসিউটিক্যালস ডিপো অফিস, প্লট: ১১, ব্লক: আই, শাহজালাল উপশহর, সিলেট।
চট্টগ্রাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস ডিপো অফিস, ৩৫/সি, বায়েজিদ বোস্তামি রোড, নাসিরাবাদ শিল্প এলাকা (টেক্সটাইল মোড়), চট্টগ্রাম ৪০০০।
আবেদনের সময়সীমা: ৯ অক্টোবর ২০২৬
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ