চাকরি ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম
ব্র্যাক তাদের অপারেশনস বিভাগে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই ম্যানেজমেন্ট, মার্কেটিং, ডেভেলপমেন্ট স্টাডিস, ইকোনমিক্স, সোশ্যাল সাইন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে স্টেকহোল্ডার ব্যবস্থাপনা, দল পরিচালনা ও ডেটা রিপোর্টিংয়ে দক্ষতা থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
বিভাগ: অপারেশনস
পদের নাম: ডেপুটি ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট, মার্কেটিং, ডেভেলপমেন্ট স্টাডিস, ইকোনমিক্স, সোশ্যাল সাইন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
স্টেকহোল্ডার ব্যবস্থাপনা, দল পরিচালনা ও ডেটা রিপোর্টিংয়ে দক্ষতা।
পাশাপাশি মাইক্রোসফট অফিস ও ডেটা রিপোর্টিং টুলস ব্যবহারে পারদর্শিতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২-৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
আরও পড়ুন: কারিতাস এনজিওতে চাকরি, লাগবে স্নাতক
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৯ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ