Dhaka Mail Logo

চাকরি

ব্যাংক এশিয়ায় রিলেশনশিপ ম্যানেজার পদে চাকরি

চাকরি ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

ব্যাংক এশিয়া পিএলসি রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই ব্যবসা, ফিন্যান্স, ব্যাংকিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী  অন্যান্য সুবিধা দেওয়া হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসা, ফিন্যান্স, ব্যাংকিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে এমবিএ /এমবিএম /স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কর্পোরেট বা কমার্শিয়াল ব্যাংকিংয়ে কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে চাকরি, লাগবে যেসব যোগ্যতা

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: চট্টগ্রাম

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ