Dhaka Mail Logo

চাকরি

মেঘনা গ্রুপে ফিল্ড অফিসার পদে চাকরি, ফ্রেশারদের সুযোগ

চাকরি ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই কেমিক্যাল টেকনিক্যাল/ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। এই পদে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম: ফিল্ড অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কেমিক্যাল টেকনিক্যাল/ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা 

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে ফ্রেশারদেরও সুযোগ রয়েছে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই 

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

আরও পড়ুন: ৮ পদে ২০ জনকে চাকরি দেবে বিটোপিয়া

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: নারায়ণগঞ্জ

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৭ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ