Dhaka Mail Logo

চাকরি

আড়ংয়ে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

আড়ং তাদের আইটি বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। ২১ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আড়ং

বিভাগ: আইটি

পদের নাম: নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: নেটওয়ার্ক ও পাওয়ার হার্ডওয়্যারের জীবনচক্র এবং অপসারণ ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, নেই বয়সসীমা

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন 

আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ