চাকরি ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ৩৪ পদে ৩০১ জনকে পুনঃনিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। এই পদে এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষদের অনলাইনে আবেদনের আহ্বান জানোনো হয়েছে।
পদের নাম ও বিবরণ


প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
পদসংখ্যা: ৩০১
ক্যাটাগারি: ৩৪
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮-৩২ বছর, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে
চাকরির ধরন: সরকারি, স্থায়ী/অস্থায়ী (পদভেদে)
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি
১-৪ নং পদের জন্য ২২৩ টাকা।
৫ নং পদের জন্য ১৬৮ টাকা।
৬ - ২১ নং পদের জন্য ১১২ টাকা।
২২ - ৩৪ নং পদের জন্য ৫৬ টাকা।
আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আরও পড়ুন: ব্যাংকার্স সিলেকশন কমিটির বিভিন্ন ব্যাংকে নতুন নিয়োগ
আবেদনের সময়সীমা: ১১ অক্টোবর ২০২৬, বিকাল ৫টা
নির্দেশনা
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ