চাকরি ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম
আরএফএল গ্রুপ তাদের এক্সপোর্ট বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই এমবিএ /এমএসসি বা বিএসসি ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুর ও আংশিক ভর্তুকিযুক্ত রাতের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে পণ্য কেনার সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
বিভাগ: এক্সপোর্ট
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ /এমএসসি বা বিএসসি
অন্যান্য যোগ্যতা: রপ্তানি বিষয়ে ভালো জ্ঞান
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, আবেদন করতে পারবেন যারা
কর্মস্থল: কালীগঞ্জ, গাজীপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুর ও আংশিক ভর্তুকিযুক্ত রাতের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে পণ্য কেনার সুবিধা।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৭ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ