Dhaka Mail Logo

চাকরি

আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

আস-সুন্নাহ ফাউন্ডেশন জুনিয়র আর্কিটেক্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই বি.আর্ক ডিগ্রিধারী হতে হবে। এইসঙ্গে এই পদে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। আগ্রহীদের ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন 

পদের নাম: জুনিয়র আর্কিটেক্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বি.আর্ক ডিগ্রি

অন্যান্য দক্ষতা

অটোক্যাড, স্কেচআপ , মাইক্রোসফট অফিস, স্থাপত্য ও ডিজাইন সংশ্লিষ্ট এআই টুলসের ব্যবহার

বিআইএম সফটওয়্যারের জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: ২-৩ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: ৭ জেলায় প্রশিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: ৩০,০০০–৩৫,০০০ টাকা

অন্যান্য সুবিধা: বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, দুপুরের খাবার, প্রভিডেন্ট ফান্ড সুবিধা, নিয়মিত কর্মক্ষমতা মূল্যায়ন ও পদোন্নতির সুযোগসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২২ সেপ্টেম্বর ২০২৬

এএ