Dhaka Mail Logo

চাকরি

ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ১ লাখ ১৬,০০০

চাকরি ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রফেশনাল এক্সচেঞ্জেস বিভাগের পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে ব্যবসায়, শিক্ষা, যোগাযোগ, ইংরেজি, বিজ্ঞান বা অর্থনীতিতে কমপক্ষে স্নাতক হতে হবে। আগ্রহীদের ৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম ও বিবরণ

circular

প্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস, ঢাকা

বিভাগ: প্রফেশনাল এক্সচেঞ্জেস

পদের নাম: পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

সরকার, সুশীল সমাজ, থিংকট্যাংক, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পেশাজীবীদের নিয়ে বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম সমন্বয় করা।

এসব কর্মসূচির মাধ্যমে পেশাজীবীদের মধ্যে যোগাযোগ তৈরি করা। 

গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সম্পৃক্ততা জোরদারে কাজ করা।

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায়, শিক্ষা, যোগাযোগ, ইংরেজি, বিজ্ঞান বা অর্থনীতিতে কমপক্ষে স্নাতক

অন্যান্য যোগ্যতা: প্রার্থীর সাংগঠনিক দক্ষতা, খুঁটিনাটির বিষয়ে মনোযোগ এবং পেশাগত এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে যোগাযোগ তৈরিতে আগ্রহী হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি দেবে বিজেম

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: ১,১৬,০০০ টাকা

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৫ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ