Dhaka Mail Logo

চাকরি

ড্রাগ ইন্টারন্যাশনালে চাকরি, শুধু ফ্রেশারদের আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে ফ্রেশারদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেডিকেল প্রমোশন অফিসার পদে এই নিয়োগ হবে। এই পদে শুধু ফ্রেশার পুরুষরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞদের আবেদনের প্রয়োজন নেই। তবে প্রার্থীকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীদের সরাসরি সাক্ষাতে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: স্বপ্রণোদিত, তরুণ ও কর্মউদ্যমী হতে হবে

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে সিটি ব্যাংক

অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, প্রফিট শেয়ার, বার্ষিক বেতন পর্যালোচনা, বোনাস, টিএ/ডিএ, মোটরসাইকেলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন যেভাবে: সরাসরি সাক্ষাতে

সাক্ষাৎকারের সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮-১০টা

সাক্ষাৎকারের স্থান: ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, খাজা এনায়েতপুরী (রহ.) টাওয়ার, ১৭, বীর উত্তম কে. এম. শফিউল্লাহ রোড (গ্রিন রোড), ঢাকা-১২০৫, বাংলাদেশ।

প্রয়োজনীয় কাগজপত্র: সিভি, ২ কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ