Dhaka Mail Logo

চাকরি

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ২ লাখ

চাকরি ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের পিপল অ্যান্ড কালচার বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্পেশালিস্ট পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৮২ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

বিভাগ: পিপল অ্যান্ড কালচার

পদের নাম: স্পেশালিস্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই 

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

আরও পড়ুন: এইচএসসি পাসেই ব্র্যাক এনজিওতে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

বেতন: ১,৬০,৭০৭-১,৮২,০৮৬ টাকা

অন্যান্য সুবিধা: স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে চিকিৎসার সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব বোনাস, ছুটি, গ্রুপ ইন্স্যুরেন্স, কর্মীর বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং ডে-কেয়ার সুবিধা

কর্মস্থল: কক্সবাজার

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২১ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ