Dhaka Mail Logo

চাকরি

সাংবাদিক নিয়োগ দেবে ভিওডি বাংলা, লাগবে যেসব যোগ্যতা

চাকরি ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

ভিওডি বাংলা অ্যাসাইনমেন্ট এডিটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  আগ্রহীরা ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: অ্যাসাইনমেন্ট এডিটর

পদের নাম: অ্যাসাইনমেন্ট এডিটর

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

প্রতিদিনের নিউজ এজেন্ডা নির্ধারণ, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কভারেজ পরিকল্পনা , ইভেন্টের তালিকা তৈরি করা।

ব্রেকিং নিউজ শনাক্ত, যাচাই ও দ্রুত কভারেজ নিশ্চিত করা।

সংবাদমূল্য, জনস্বার্থ, গুরুত্ব ও তাৎক্ষণিকতার ভিত্তিতে অ্যাসাইনমেন্টের অগ্রাধিকার নির্ধারণ করা। 

বড় রাজনৈতিক, রাষ্ট্রীয়, কূটনৈতিক, অর্থনৈতিক, অপরাধ ও দুর্যোগসংক্রান্ত ঘটনাগুলোর জন্য বিশেষ কভারেজ পরিকল্পনা তৈরি।

নির্ভুল ও নিরপেক্ষ তথ্যের ভিত্তিতে অ্যাসাইনমেন্টের মূল খসড়া প্রস্তুত করা।

উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা সাপেক্ষে রিপোর্টার ও ক্যামেরাপারসনদের নিয়মিত এ্যাসাইনমেন্ট দেওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে ডেস্ক বা নির্ধারিত বিভাগে সংবাদ নিশ্চিত করা।

রিপোর্টার, ক্যামেরাপারসন, ভিডিও জার্নালিস্ট ও সংশ্লিষ্ট ডেস্কের সঙ্গে কার্যকর সমন্বয় রাখা।

হেড অব নিউজ/চিফ রিপোর্টারকে গুরুত্বপূর্ণ সংবাদ, সম্ভাব্য ব্রেকিং নিউজ ও বিশেষ কাভারেজ সম্পর্কে অবহিত করে পরামর্শ ও নির্দেশনা গ্রহণ করা।

নিউজরুমের দৈনিক কার্যক্রমের পাশাপাশি বিশেষ ইভেন্ট, নির্বাচন, জাতীয় দিবস, রাষ্ট্রীয় অনুষ্ঠান ও বড় আন্তর্জাতিক ঘটনার জন্য আগাম কভারেজ পরিকল্পনা তৈরি।

দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নীতিমালা ও সম্প্রচার আইন বজায় রাখা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: সংবাদবোধ, নেতৃত্ব, দ্রুত সিদ্ধান্ত, তথ্য যাচাই, অ্যাসাইনমেন্ট পরিকল্পনা, ব্রেকিং নিউজ ব্যবস্থাপনা, টিম সমন্বয়, ডিজিটাল সাংবাদিকতা, সম্পাদকীয় বিচারবোধ থাকতে হবে

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: সময়ের কণ্ঠস্বরে চাকরি, আবেদন করতে পারবেন যারা

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস ২টি, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৩ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

এএ