চাকরি ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
ডিবিসি নিউজ মোশন গ্রাফিক্স ডিজাইনার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই বিএফএ বা এমএফএ ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীদের ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ডিবিসি নিউজ
পদের নাম: মোশন গ্রাফিক্স ডিজাইনার

শিক্ষাগত যোগ্যতা: বিএফএ বা এমএফএ ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
সফটওয়্যার দক্ষতা, অ্যাডোবি ফটোশপ ও ইলাস্ট্রেটর, অ্যাডোবি আফটার ইফেক্টসে দক্ষ।
ম্যাকসন সিনেমা ফোরডি (সি৪ডি) দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
সিনেমা ফোরডিতে পারদর্শীরা অগ্রাধিকার পাবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
আরও পড়ুন: ইন্টার্ন সাংবাদিক নেবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [career@dbcnews.tv]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সিভির সঙ্গে পোর্টফোলিও লিঙ্ক যুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা: ২২ সেপ্টেম্বর ২০২৬
এএ