Dhaka Mail Logo

চাকরি

আকিজ গ্রুপে অভিজ্ঞতা ছাড়াই চাকরি, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোয়ালিটি কন্ট্রোল বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ফুড টেকনোলজি/রসায়ন/ফলিত রসায়ন/প্রাণরসায়নে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে বেভারেজ, ডেইরি, ফুডে (প্যাকেজ) সমক্য জ্ঞান থাকতে হবে। এই পদে ফ্রেশারদেরও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ফুড টেকনোলজি/রসায়ন/ফলিত রসায়ন/প্রাণরসায়নে বিএসসি ও এমএসসি

অন্যান্য যোগ্যতা: বেভারেজ, ডেইরি, ফুডে (প্যাকেজ) ভালো জ্ঞান

অভিজ্ঞতা: কমপক্ষে ১-৩ বছর, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

আরও পড়ুন: স্কয়ার গ্রুপে সায়েন্টিস্ট নিয়োগ, লাগবে ফার্মেসীতে স্নাতক

কর্মস্থল: ধামরাই, ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ