Dhaka Mail Logo

চাকরি

শোরুম অডিটে নিয়োগ দেবে মিনিস্টার, সুযোগ পাবেন ফ্রেশাররাও

চাকরি ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড তাদের শোরুম অডিট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি বাণিজ্য বিভাগসহ বিবিএ/এমবিএ ডিগ্রিধারী হতে হবে। এই পদে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: শোরুম অডিট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি বাণিজ্য বিভাগসহ বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা

মাসিক বেতন যাচাইকরণ, টিএ-ডিএ এবং চাকরি-সংক্রান্ত বিল পরীক্ষার বিষয়ে সমক্য জ্ঞান। 

উইন্ডোজ ১০ বা ১১ অপারেটিং সিস্টেম ব্যবহারের পাশাপাশি আকর্ষণীয় অডিট রিপোর্ট তৈরির জন্য এমএস ওয়ার্ড ও এক্সেলে যথাযথ দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১-৩ বছর, তবে ফ্রেশারদেরও সুযোগ রয়েছে

প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: ২৪-৪০ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

আরও পড়ুন: বিশ্ব রঙে আউটলেট ম্যানেজার পদে চাকরি

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় কমিশন এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধাদি। 

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬

এএ