Dhaka Mail Logo

চাকরি

প্রেজেন্টার নিয়োগ দেবে টাইমস অব বাংলাদেশ, ফ্রেশারদের সুযোগ

চাকরি ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

টাইমস অব বাংলাদেশ নিউজ অ্যান্ড প্রোগ্রাম প্রেজেন্টার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাল্টিমিডিয়া নিউজরুম বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যোগাযোগে সাবলীল এবং ক্যামেরার সামনে উপস্থাপনায় আত্মবিশ্বাসী হতে হবে। এই পদে নতুনরাও আবেদন করতে পারবেন। তবে সংবাদ উপস্থাপনা, টেলিভিশন, অনলাইন ভিডিও, রেডিও, পডকাস্ট, থিয়েটার, বিতর্ক বা জনসমক্ষে কথা বলার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় উপস্থাপনায় দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ 

প্রতিষ্ঠানের নাম: টাইমস অব বাংলাদেশ

১. পদের নাম: নিউজ ও প্রোগ্রাম প্রেজেন্টার

বিভাগ: মাল্টিমিডিয়া বিভাগ

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনের যোগ্যতা

ক্যামেরার সামনে উপস্থাপনায় আত্মবিশ্বাসী।

স্পষ্ট উচ্চারণ এবং সাবলীল পরিবেশনা।

নির্ভুলভাবে সংবাদ বোঝা ও তা প্রচারের ক্ষমতা।

টেলিপ্রম্পটার ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে কাজ করার দক্ষতা।

ভালো প্রস্তুতি গ্রহণের অভ্যাস, নির্ভরযোগ্যতা এবং সময়ানুবর্তিতা।

উপস্থাপনার আগে স্ক্রিপ্ট সম্পাদনা বা উন্নত করার মৌলিক দক্ষতা।

প্রয়োজনে স্ক্রিপ্ট ছোট বা সহজ করার বিচারবুদ্ধি থাকা হবে।

নিউজরুমের পরিবেশে প্রযোজক ও সম্পাদকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ক্ষমতা।

অভিজ্ঞতা: সংবাদ উপস্থাপনা, টেলিভিশন, অনলাইন ভিডিও, রেডিও, পডকাস্ট, থিয়েটার, বিতর্ক বা জনসমক্ষে কথা বলার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, তবে নতুনদেরও সুযোগ রয়েছে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: ৩ বিভাগে সাংবাদিক নিয়োগ দেবে টাইমস অব বাংলাদেশ

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: অফিস

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ