Dhaka Mail Logo

চাকরি

ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে চাকরি

চাকরি ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম

ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

বিভাগের নাম: ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক 

অভিজ্ঞতা: ৩-৮ বছর

দায়িত্বসমূহ

ডাটাবেজের স্বাস্থ্য পরীক্ষা (হেলথ চেক), রক্ষণাবেক্ষণ, কনফিগারেশন, ধারণক্ষমতা ব্যবস্থাপনা (ক্যাপাসিটি ম্যানেজমেন্ট) এবং সক্রিয়ভাবে সমস্যা চিহ্নিত করা।

ডাটাবেজ এবং এসকিউএল পারফরম্যান্স মনিটরিং, ট্রাবলশুটিং ও টিউনিং পরিচালনা করা।

জরুরি ও সংকটপূর্ণ প্রোডাকশন ইনসিডেন্টের সময় দ্রুত এবং কার্যকর সহায়তা প্রদান।

ডাটাবেজ ইনস্টলেশন, কনফিগারেশন, আপগ্রেডেশন, প্যাচিং, মাইগ্রেশন এবং লাইফসাইকেল ব্যবস্থাপনায় সহায়তা করা।

নির্ভুল প্রযুক্তিগত নথিপত্র, এসওপি, রানবুক, কনফিগারেশন রেকর্ড এবং ডাটাবেজ অপারেশনাল পদ্ধতিসমূহ বজায় রাখা।

সংকটপূর্ণ ও সময়-সংবেদনশীল পরিস্থিতিতে প্রোডাকশন সার্ভিস এবং ব্যবসায়িক স্টেকহোল্ডারদের সহায়তা করা

দায়িত্ববোধ, জবাবদিহিতা, সেবা মানসিকতা এবং পেশাদারিত্ব থাকতে হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: স্নাতক পাসেই ম্যানেজার নেবে ব্র্যাক ব্যাংক

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন ও  ভাতা: আলোচনা সাপেক্ষে

কর্মস্থল: ঢাকা 

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ১৪ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের সময়সীমা: ২০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ