Dhaka Mail Logo

চাকরি

জাপানে পেইড ইন্টার্নশিপ, সুযোগ স্নাতক পড়ুয়াদের

চাকরি ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

বিনা খরচে আন্তর্জাতিক শিক্ষার্থীদের রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। এটি একটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। ৪ থেকে ৬ মাস মেয়াদি এই ইন্টার্নশিপের জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

ইন্টার্নশিপের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি), জাপান

আসনসংখ্যা: নির্ধারিত নয়

ইন্টার্নশিপ শুরু: ১ এপ্রিল ২০২৭

ইন্টার্নশিপের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৭

ভাতা: প্রতি কর্মদিবসে ২,৪০০ জাপানি ইয়েন

অন্যান্য সুবিধা: বিমানে আসা-যাওয়ার খরচ, বিনা মূল্যে চিকিৎসা বিমা, ফ্রি ভিসা সাপোর্ট ও আবাসনব্যবস্থা সুবিধা

আবেদনের যোগ্যতা

আরও পড়ুন: যুক্তরাজ্যের বিশ্বখ্যাত ইউনিভার্সিটিতে ৫৫ অনলাইন কোর্সে ভর্তির সুযোগ

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

স্নাতক ও স্নাতকোত্তর পর্যারের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ইংরেজিতে দক্ষ হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র: পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, ২৫০ শব্দের একটি স্টেটমেন্ট অব পারপাস, সুপারিশ লেটার ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬

বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন। 

এএ