চাকরি ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
যুক্তরাজ্যের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) বিভিন্ন বিষয়ে ৫৫টি অনলাইন কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে। শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্ম ফিউচারলার্নের মাধ্যমে এই কোর্সগুলো অংশগ্রহণ করা যাবে। এই প্ল্যাটফর্মে ইউসিএলের প্রায় ৫৫টি কোর্স রয়েছে। এরমধ্যে কয়েকটি কোর্সের মূল্য একদম ফ্রি। ফুল কোর্স প্রোগ্রামে ভর্তি হওয়ার সময় ও সুযোগ যাদের নেই এই কোর্সগুলো তাদের জন্য। এসব শর্ট কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক ও পেশাগত বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন।
কোর্সের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)
কোর্সের ধরন: বিভিন্ন বিষয়ে কোর্স
কোর্স সংখ্যা: ৫৫
প্রতি কোর্সের মেয়াদ: ২-৮ সপ্তাহ
ক্লাস: সপ্তাহে প্রায় ২-৫ ঘণ্টা
কোর্স ফি: বিষয়ভেদে ভিন্ন, কয়েকটি কোর্সে বিনামূল্যে ভর্তির সুযোগ রয়েছে
আবেদনের যোগ্যতা: শিক্ষানবিশ থেকে শুরু করে পেশাজীবীরা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
যেসব কোর্সে ভর্তি হওয়া যাবে
ফিউচারলার্নে ইউসিএলের ‘English Grammar for Teachers’, ‘Global Education for Teachers’ এবং ‘Introduction to Blockchain Technology and Applications’-এর মতো বিভিন্ন বিষয়ে কোর্স রয়েছে।
আরও পড়ুন: বিজেমে প্রফেশনাল নিউজ প্রেজেন্টেশন কোর্সে ভর্তির সুযোগ
বিশেষায়িত দক্ষতা অর্জনের জন্য রয়েছে ExpertTrack-এর মধ্যে ‘Life on Mars, Earth and Beyond’ ExpertTrack-এ পাঁচটি কোর্স রয়েছে।
ভর্তি প্রক্রিয়া
প্রথমে ফিউচারলার্নের প্ল্যাটফর্মে ইউসিএলের কোর্সগুলো থেকে পছন্দের কোর্সটি বাছাই করে নিন। কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে যাবতীয় তথ্য ভালোভাবে জেনে নিন। এর পর ফিউচারলার্নে অ্যাকাউন্ট খুলে পছন্দের কোর্সে ভর্তি হোন।
আবেদনের সময়সীমা: নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, তবে কোর্সভেদে ভর্তি ও ক্লাসের সময়ে পবির্তন হতে পারে।
কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে এই লিংকে করুন।
ফিউচারলার্নে অ্যাকাউন্ট খোলতে এই লিংকে ক্লিক করুন।
এএ