Dhaka Mail Logo

চাকরি

ব্যাংক এশিয়া পিএলসিতে চাকরি, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

ব্যাংক এশিয়া পিএলসি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে ব্যাংকিং খাতে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের সঙ্গে প্রাসঙ্গিক পেশাগত সনদ থাকলে সেটি প্রার্থীর জন্য অতিরিক্ত সুযোগ হিসেবে বিবেচিত হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার (আপ টু এসইও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

করপোরেট গ্রাহকদের দৈনন্দিন অনুরোধ পরিচালনা করা।

রিলেশনশিপ ম্যানেজার (আরএম) ও ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করা।

ক্রেডিট আবেদন, আর্থিক তথ্য, সুবিধাসংক্রান্ত নথিপত্র, নবায়ন ও অর্থ ছাড়ের প্রয়োজনীয় বিষয় প্রস্তুত করা।

ডকুমেন্টেশন ও কমপ্লায়েন্স হালনাগাদ রাখা নিশ্চিত করা।

অর্থ পরিশোধ, বকেয়া, ঋণসীমা, জামানত ও অন্যান্য ঝুঁকি সূচক নজরদারিতে রাখা।

ক্যাশ ফ্লো, রেশিও ও ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করা।

অডিট, কমপ্লায়েন্স ও ক্রেডিট রিস্ক টিমের প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন সংরক্ষণ করা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়

অন্যান্য যোগ্যতা

প্রাসঙ্গিক পেশাগত সনদ থাকলে অতিরিক্ত সুযোগ হিসেবে বিবেচিত হবে

আরও পড়ুন: স্নাতক পাসেই ম্যানেজার নেবে ব্র্যাক ব্যাংক

করপোরেট ব্যাংকিং, ক্যাশ ইনসেনটিভ, আর্থিক ব্যবস্থাপনা, লিগ্যাল কমপ্লায়েন্স, নথিপত্র ব্যবস্থাপনা ও অডিট বিষয়ে জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

কর্মস্থল: চট্টগ্রাম

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন। 

এএ