Dhaka Mail Logo

চাকরি

ব্র্যাক এনজিওতে চাকরি, শুক্র-শনিবার ছুটিসহ রয়েছে বিমা সুবিধা

চাকরি ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ এএম

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রজেক্ট অফিসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের মাসে বেতন ছাড়াও  মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বছরে ২টি উৎসবকালীন বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

বিভাগ: সিডব্লিউসি অফিসার, প্রটেকশন, এইচসিএমপি

পদের নাম: প্রজেক্ট অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: আশা এনজিওতে ইঞ্জিনিয়ার পদে চাকরি

কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বছরে ২টি উৎসবকালীন বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৮ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ