Dhaka Mail Logo

চাকরি

বিজেমে প্রফেশনাল নিউজ প্রেজেন্টেশন কোর্সে ভর্তির সুযোগ

চাকরি ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) তাদের প্রফেশনাল নিউজ প্রেজেন্টেশন কোর্সের নতুন ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ মাস মেয়াদি এই কোর্সে হাতে কলমে নিউজ প্রেজেন্টের খুঁটিনাটি শেখানো হবে। শুধু নিউজ পড়া নয়, আপনি হয়ে উঠবেন উপস্থাপনায় দক্ষ, ক্যামেরার সামনে আরও সাবলীল ও আত্মবিশ্বাসী। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। 

কোর্সের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম)

788196846_1795001828371748_3420368538170141474_n

কোর্সের নাম: প্রফেশনাল নিউজ প্রেজেন্টেশন কোর্স

কোর্সের মেয়াদ: ৩ মাস

মোট ক্লাস: ২৪

ক্লাসের দিন: সোমবার ও বৃহস্পতিবার

ক্লাসের সময়: বিকেল ৫টা-সন্ধা ৭ টা

কোর্সে যা যা শেখানো হবে

শুদ্ধ উচ্চারণ ও ভয়েস মডুলেশন।

ক্যামেরার সামনে লাইভ প্র্যাকটিস।

প্রফেশনাল স্টুডিওতে হ্যান্ডস-অন ট্রেনিং।

নিউজ ও টকশো প্রেজেন্টেশন শেখার সুযোগ।

জব ও অডিশনের জন্য এক্সক্লুসিভ গাইডলাইন।

কোর্স শেষে যা যা পাবেন

প্রফেশনাল সার্টিফিকেট।

জব ও অডিশন সাপোর্ট।

ফ্রি সিভি তৈরি ও প্রফেশনাল ফটোশুট।

টেলিভিশনে ২ দিনের ইন্টার্নশিপের সুযোগ।

কোর্স শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার)

আবেদনের সময়সীমা: ১৮ সেপ্টেম্বর ২০২৬ 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

কোর্স ফি: ১২,৫০০ টাকা, ডিসকাউন্ট ফি  ১০, ৫০০ টাকা

আরও পড়ুন: ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন ভাতাও

আবেদন যেভাবে: অনলাইন

যোগযোগের ঠিকানা: এফ হক টাওয়ার (Lift-08), ১০৭ বীর উত্তম সি আর দত্ত রোড, কাওরান বাজার, ঢাকা।

ভর্তির জন্য যোগাযোগ: 01711-750189, 013 1234 1313 (ম্যানেজার)

কোর্স শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার)

আবেদনের সময়সীমা: ১৮ সেপ্টেম্বর ২০২৬ 

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

এএ