Dhaka Mail Logo

চাকরি

সিপাহী নিয়োগ দেবে বিজিবি, এইচএসসি পাসেই আবেদন

চাকরি ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সিপাহী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০৬তম ব্যাচে এই নিয়োগ হবে। এই পদে এইচএসসি পাস পুরুষ ও নারী উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। চলবে ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

পদের নাম: সিপাহী (জিডি)

ব্যাচ: ১০৬তম

পদসংখ্যা: নির্ধারিত নয়, তবে সীমিত

প্রার্থীর ধরন: পুরুষ ও মহিলা

বয়সসীমা: ১৮-২৩ বছর, ১৭ জানুয়ারি ২০২৭ তারিখে

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান,  এসএসসিতে জিপিএ কমপক্ষে ৩  এবং এইচএসসিতে কমপক্ষে জিপিএ ২ দশমিক ৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। 

শারীরিক যোগ্যতা

পুরুষ

উচ্চতা: ১ দশমিক ৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১ দশমিক ৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)

ওজন: ৪৯ দশমিক ৯০ কেজি (১১০ পাউন্ড), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭ দশমিক ১৭৩ কেজি (১০৪ পাউন্ড)

বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক ৭৬ মিটার (৩০ ইঞ্চি) এবং স্ফীত অবস্থায় শূন্য দশমিক ৮১ মিটার (৩২ ইঞ্চি)

দৃষ্টিশক্তি: ৬/৬

নারী

উচ্চতা: ১ দশমিক ৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১ দশমিক ৫২৪ মিটার (৫ ফুট)

ওজন: ৪৭ দশমিক ১৭৩ কেজি (১০৪ পাউন্ড), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৩ দশমিক ৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)

আরও পড়ুন: ২২ আইনজীবী নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে, ৬০ বছরেও আবেদন

বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক ৭১ মিটার (২৮ ইঞ্চি) এবং স্ফীত অবস্থায় শূন্য দশমিক ৭৬ মিটার (৩০ ইঞ্চি)

দৃষ্টিশক্তি: ৬/৬

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

বেতন: ৯,০০০- ২১,৮০০ টাকা

অন্যান্য সুবিধা: বাড়িভাড়া, বাসস্থানসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ