Dhaka Mail Logo

চাকরি

২২ আইনজীবী নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে, ৬০ বছরেও আবেদন

চাকরি ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। ৬০ বছর বয়সীরাও আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্ত জেলাজজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। আগ্রহীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে

পদের নাম: আইনজীবী

পদসংখ্যা: ২২ 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: সর্বোচ্চ ৬০ বছর,৪ অক্টোবর ২০২৬ তারিখ

চাকরির ধরন: সরকারি, চুক্তিভিত্তিক

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন যেভাবে:  সরাসরি/ ডাকযোগে

আরও পড়ুন: উপসহকারী প্রকৌশলী নিয়োগ দেবে আনসার-ভিডিপি, বয়সসীমা ৩৫

আবেদনের ঠিকানা: অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহবায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নং ৪০১), ঢাকা।

আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের সময়সীমা: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ২টা

নির্দেশনা

বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময় খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। 

নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ