Dhaka Mail Logo

চাকরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই পরিসংখ্যানে বিএস এবং এমএস ডিগ্রিধারী হতে হবে এবং উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা কমপক্ষে সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। আবেদনের সময়সীমা ২৮ সেপ্টেম্বর ২০২৬।

পদের নাম ও বিবরণ 

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

পদের নাম: সহকারী অধ্যাপক

বিভাগ: পরিসংখ্যান

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা

বিএস এবং এমএস, উভয় ডিগ্রিতে প্রথম শ্রেণি অথবা কমপক্ষে সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৫০

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ অথবা জিপিএ ৫ এর মধ্যে ৪.২৫ থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর অথবা পোস্টডক্টরাল গবেষণায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা অথবা স্বনামধন্য কোনো গবেষণাপ্রতিষ্ঠানে রিসার্চ/সায়েন্টিফিক অফিসার বা সমমানের পদে অন্তত ৬ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

পিএইচডিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অন্তত ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন ফি ৩০০

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা

গ্রেড:

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন ফি: ৭৫০ টাকা

আবেদনের সময়সীমা: ২৮ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ