আবুল খায়ের গ্রুপ সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে ২০০ জনকে নিয়োগরে জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। আগ্রহীরা সরাসরি সাক্ষাৎকারে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)
পদসংখ্যা: ২০০
দায়িত্বসমূহ
রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ।
কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন।
বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন।
নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিতকরণ।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন: পুরুষ
বয়সসীমা: ১৮-৩৫ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: ১১,০০০-২২,০০০ টাকা
অন্যান্য সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড অ্যালাউন্স, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাসসহ পদোন্নতির সুযোগ রয়েছে।
কর্মস্থল: যেকোনো জেলা
আবেদন যেভাবে: সরাসরি সাক্ষাৎকার
সাক্ষাৎকারের সময়: সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত
সাক্ষাৎকারের স্থান: জেলাভেদে ভিন্ন
আবেদনের সময়সীমা: ৭-২৯ সেপ্টেম্বর (জেলাভেদে)
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে
এই লিংকে ক্লিক করুন।
এএ