Dhaka Mail Logo

চাকরি

ফ্রেশারদের চাকরি দেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি, বেতন ৩১,০০০

চাকরি ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

ইস্টার্ন ব্যাংক পিএলসি কার্ডস সেলস বিভাগে ট্রেইনি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। এই পদে ফ্রেশাররা আবেদন করতে পারবেন। তবে সদ্য স্নাতক পাস করা প্রার্থীদের আবেদনে উৎসাহিত করা হচ্ছে। সফলভাবে ট্রেইনি মেয়াদ হলে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীভাবে জুনিয়র অফিসার পদে নিয়োগের সুযোগ রয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

বিভাগ: কার্ডস সেলস

পদের নাম: ট্রেইনি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

ক্রেডিট কার্ড বিক্রয়ের জন্য সম্ভাব্য গ্রাহক চিহ্নিত ও তাদের সঙ্গে যোগাযোগ করা।

ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধা বুঝিয়ে আবেদন প্রক্রিয়ায় সহায়তা করা।

ব্যাংকের নির্ধারিত মাসিক সেলস টার্গেট পূরণ করা।

কার্ড অ্যাকটিভেশন নিশ্চিত করা এবং কাস্টমার সার্ভিস প্রদান করা।

আরও পড়ুন: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে চাকরি, ৫৫ বছর বয়সেও আবেদনের সুযোগ

দৈনিক ও সাপ্তাহিক সেলস রিপোর্ট তৈরি করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক

অন্যান্য যোগ্যতা: সেলস, কাস্টমার সার্ভিস ও যোগাযোগে দক্ষ এবং অনলাইনে কাজ করায় পারদর্শী হতে হবে

অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: যেভাবে সিভি লিখলে অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাবেন ফ্রেশাররা

বেতন: ৩১,০০০ টাকা

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা ও ছুটিসহ ব্যাংকের নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১২ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ