চাকরি ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
জাতীয় দৈনিক খোলা কাগজ ৫ পদে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্টাফ রিপোর্টার, মফস্বল সম্পাদক, অনলাইন ইনচার্জ, সিনিয়র সাব-এডিটর এবং সাব-এডিটর (অনলাইন) পদে এই নিয়োগ দেবে। যোগ্য, দক্ষ, পরিশ্রমী ও অভিজ্ঞ প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ

১. পদের নাম: স্টাফ রিপোর্টার
বিট: ক্রাইম, অর্থনীতি, ব্যাংক-বিমা
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিটে কমপক্ষে ২ বছর
২. পদের নাম: মফস্বল সম্পাদক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর
৩. পদের নাম: অনলাইন ইনচার্জ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
৪. পদের নাম: সিনিয়র সাব-এডিটর
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
৫. পদের নাম: সাব-এডিটর
বিভাগ: অনলাইন
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: ২৫ জেলায় করেসপন্ডেন্ট নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [kholakagoja@gmail.com][mailto:kholakagoja@gmail.com]
যোগাযোগের ঠিকানা: বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১, সড়ক-১৭, বনানী, ঢাকা
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ২৫ সেপ্টেম্বর ২০২৬
এএ