Dhaka Mail Logo

চাকরি

ব্র্যাকে ম্যানেজার পদে চাকরি, পাবেন সপ্তাহে ২ দিন ছুটি ও মোবাইল বিল

চাকরি ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

ব্র্যাক তাদের রিক্রুটমেন্ট, এইচআরডি, এইচসিএমপি বিভাগে ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে  যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতনের পাশাপাশি সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ
 
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

বিভাগ: রিক্রুটমেন্ট, এইচআরডি, এইচসিএমপি

পদের নাম: ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর

আরও পড়ুন: চাকরি দেবে আড়ং, আবেদন করতে পারবেন যারা

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।

কর্মস্থল: কক্সবাজার (কক্সবাজার সদর)

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ