চাকরি ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম
দ্য ডেইলি ক্যাম্পাস দেশের ২৫ জেলায় করেসপন্ডেন্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও অভিজ্ঞ হতে হবে। আগ্রহীদের ই-মেইল/অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। আবেদনের সময়সীমা ২০ সেপ্টেম্বর ২০২৬।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: দ্য ডেইলি ক্যাম্পাস
পদের নাম: করেসপন্ডেন্ট (প্রতিনিধি)
যেসব জেলায় নিয়োগ: ঢাকা, নারায়ণগঞ্জ, বগুড়া, বরিশাল, কুমিল্লা, রংপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নড়াইল ও বান্দরবান, রাঙামাটি, লালমনিরহাট, পঞ্চগড়, সুনামগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জয়পুরহাট, টাঙ্গাইল, মাগুরা, নীলফামারী ও নরসিংদী।
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ হতে হবে
অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে আজকের পত্রিকা, থাকছে যেসব সুবিধা
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: নিজ নিজ জেলা
আবেদন যেভাবে: ই-মেইল/অনলাইন
ই-মেইল ঠিকানা: [hr@thedailycampus.com]
আবেদনের সময় অবশ্যই ই-মেইলের সাবজেক্ট লাইনে পদ ও জেলার নাম উল্লেখ করতে হবে।
অনলাইনে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: ২০ সেপ্টেম্বর ২০২৬
এএ