চাকরি ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। ২০২৬–২৭ অর্থবছরে তিন মাস মেয়াদি এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন মোট ১৭ জন। মাসে ভাতা ১০ হাজার টাকা। ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে আবেদন শুরু হয়েছে। চলবে ২৮ সেপ্টেম্বর পযন্ত। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বিদ্যুৎ বিভাগ
পদের নাম: ইন্টার্ন
পদসংখ্যা: নির্ধারিত নয়
ইন্টার্নশিপের মেয়াদ: ৩ মাস
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, গণিত, ফলিত পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান পাস।
পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
স্নাতক, স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।
প্রার্থীর সর্বশেষ পরীক্ষার সিজিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ৩ দশমিক ২৫ থাকতে হবে।
ভাতা: ১০,০০০ টাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে আজকের পত্রিকা, থাকছে যেসব সুবিধা
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের সময়সীমা: ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫টা
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ