Dhaka Mail Logo

চাকরি

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

চাকরি ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম

আবুল খায়ের গ্রুপ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে ফ্রেশাররা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

বিভাগ: সেলস

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

নির্ধারিত এলাকায় বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।

খুচরা বিক্রেতা এবং মূল গ্রাহকদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক তৈরি ও বজায় রাখা।

প্রতিযোগীদের কার্যক্রম মনিটর করা এবং বাজারের তথ্য বিশ্লেষণ করে সময়মতো আপডেট দেওয়া। 

বিক্রয় প্রতিবেদন এবং বাজার ভিজিট সংক্রান্ত নথিপত্র সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা। 

সময়মতো অর্থ সংগ্রহ এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রতিপালন নিশ্চিত করা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: মেঘনা গ্রুপে ম্যানেজার পদে চাকরি

কর্মস্থল: যেকোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ